শিরোনাম
দেশকে যারা তাঁবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে বিএনপি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য জরুরি নির্দেশনা একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট অগ্রণী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে অর্ধশত কোটি টাকা লোপাটের অভিযোগ। নবম ব্যালন ডি’অর জিততে পারেন মেসি, জানা গেল যে ৫ কারণ হলান্ডের জোড়া গোলে নরওয়ের জয় ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামত হচ্ছে ‘থ্রি আর’ কৌশলে: প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের পতনে লেনদেন ৭৫১ কোটি টাকা বাংলাদেশের নতুন রেকর্ড, আগস্টে ৬৪৩ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য জরুরি নির্দেশনা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে চলাচলকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেড় ঘণ্টা ঢাকামুখী লেনে সেতু মেরামতের কাজ চলবে।

এ সময় দাউদকান্দি সেতুর পর আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে যান চলাচলে ধীরগতি তৈরি হতে পারে। ফলে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এদিন দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামতকাজ করা হবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মেরামতকাজ চলাকালে মহাসড়কের ওই অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে কাজের কারণে সাময়িকভাবে যান চলাচলে ধীরগতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রী সাধারণকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য দ্রুত জনসাধারণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ এক বার্তায় এসব তথ্য জানান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com