শিরোনাম
দেশকে যারা তাঁবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে বিএনপি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য জরুরি নির্দেশনা একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট অগ্রণী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে অর্ধশত কোটি টাকা লোপাটের অভিযোগ। নবম ব্যালন ডি’অর জিততে পারেন মেসি, জানা গেল যে ৫ কারণ হলান্ডের জোড়া গোলে নরওয়ের জয় ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামত হচ্ছে ‘থ্রি আর’ কৌশলে: প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের পতনে লেনদেন ৭৫১ কোটি টাকা বাংলাদেশের নতুন রেকর্ড, আগস্টে ৬৪৩ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

সূচকের পতনে লেনদেন ৭৫১ কোটি টাকা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে মোট ৭৫০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।Exchanges

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ কমে ৫ হাজার ৫৭৮ দশমিক ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএস৩০ সূচক ১০ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ২ হাজার ১১২ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করছে। আর শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৩ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ কমে ১ হাজার ১১৫ দশমিক ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনটিতে ডিএসইতে মোট ২ লাখ ১ হাজার ৩২৫টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ২৩ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ২৯৭টি শেয়ার ও ইউনিট।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ১৫৬টির দর বেড়েছে। বিপরীতে ১৮৬টির দর কমেছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com