শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

মেসির হ্যাটট্রিক, নেইমারের ম্যাজিক

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন আমেরিকার পর্বে দারুণ জয় পেলেন দুই প্রতিদ্বন্দী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের নবম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের তিনটি গোলই এসেছে মেসির পা থেকে। অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর বিপক্ষে নেইমার ম্যাজিকে ২-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল।

সতীর্থকে দিয়ে করালেন প্রথমে এক গোল। পরে নিজে করলেন আরও একটি। গোল-এসিস্ট করে পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি পুরোপুরি নিজের করে নিলেন নেইমার। যার সুবাদে বাছাইপর্বে আট ম্যাচে টানা অষ্টম জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচের ১৪ মিনিটের সময় নেইমারের এসিস্ট থেকে প্রথম গোলটি করেছিলেন এভারটন রিবেইরো। পরে ৪০ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন নেইমার নিজেই। এ দুই গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

অন্যদিকে দীর্ঘ ১৮ মাস পর দর্শক ফিরেছিল আর্জেন্টিনার মাঠে। সেই দর্শকদের উন্মাতাল করে দিয়ে পরপর তিনবার গোল করেছেন মেসি। অধিনায়কের হ্যাটট্রিকের সুবাদেই বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের নবম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে আলবিসেলেস্তেরা। এখন শুধু বাকি রয়েছে ব্রাজিলের বিপক্ষে স্থগিত থাকা অষ্টম ম্যাচটি।

আর্জেন্টিনার হয়ে এর আগেও হ্যাটট্রিক করেছেন মেসি। তবে এর সবগুলোই ছিলো প্রীতি ম্যাচ বা অপ্রতিযোগিতামূলক ম্যাচে। এবারই প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ম্যাচেও হ্যাটট্রিক তুলে নিলেন মেসি। যা তার আন্তর্জাতিক গোলসংখ্যাকে উন্নীত করেছে ৭৯-তে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com