সময় যত গড়িয়েছে, ফ্রান্সের আক্রমণের ধারও তত বেড়েছে। তবে কাঙ্ক্ষিত গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের শেষ ভাগ পর্যন্ত। ৮৮ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটান অলিসে। তাঁর গোলেই এগিয়ে যায় ফ্রান্স।
শেষ কয়েক মিনিটে সমতা ফেরানোর চেষ্টা করে বেলজিয়াম। কিন্তু ফরাসি রক্ষণ আর কোনো সুযোগ দেয়নি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জিদানের দল।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এ১ গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। প্রথম ম্যাচে তুরস্ককেও ১-০ গোলে হারিয়েছিল তারা। অন্যদিকে ইতালির বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে অভিযান শুরু করা বেলজিয়াম এবার পেল হারের স্বাদ।
এই ম্যাচে ফ্রান্সের হয়ে খেলেননি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আগের ম্যাচে তুরস্কের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়ায় তাকে বাইরে থাকতে হয়েছে। তবে তার অনুপস্থিতিতেও জয় ধরে রেখে নেশসনস লিগে দারুণ ছন্দে এগিয়ে চলেছে ফ্রান্স।