শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

ভারতকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২

স্পোর্টস ডেস্ক : থাইল্যান্ডের ফুকেটে চলতি এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি চ্যাম্পিয়নশিপে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। শনিবার ফাইনালে দেশকে সাফল্য এনে দিয়েছেন রোমান সানা ও নাসরিন আক্তার জুটি।

স্বর্ণ জেতার পথে ফাইনালে ভারতকে ৫-৩ পয়েন্টে হারিয়েছেন রোমান-নাসরিন। চার তীরের প্রতিযোগিতায় প্রথম তীরে ৩৪-৩৭ পয়েন্টে জিতেছিল ভারতই।

পরে দ্বিতীয় তীরে দুই দলই স্কোর করে সমান ৩৭ পয়েন্ট। তবে শেষ দুই তীরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় তীরে ৩৮-৩৫ ও চতুর্থ তীরে ৩৭-৩৬ ব্যবধানে জিতে নিশ্চিত করে স্বর্ণপদক।

গত শুক্রবার কোয়ার্টার ফাইনালে রোমান-নাসরিন জুটি ৬-০ সেট পয়েন্টে হারান স্বাগতিক থাইল্যান্ডের জুটিকে। সেমিফাইনালেও আধিপত্য ধরে রাখেন দুজনে; ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেন কাজাখস্তানের জুটিকে।

নাসরিনের অবশ্য আরও স্বর্ণ জয়ের সুযোগ আছে। রিকার্ভ নারী এককের ফাইনালে উঠেছেন তিনি। অবশ্য ফাইনাল নাসরিনের প্রতিপক্ষ বাংলাদেশের দিয়া সিদ্দিকী। ফলে এই ইভেন্টের দুটি পদকই বাংলাদেশের।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com