বাবাকে হত্যার ২ দিন পর থানায় এসে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রংপুরের পীরগাছায় শ্বাশুড়ির সামনে থাপ্পড় দেয়ায় বাবাকে ছুরির আঘাতে হত্যার ২ দিন পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ছেলে হাসানুর রহমান। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে পীরগাছা থানায় এসে আত্মসমর্পণ করেন অভিযুক্ত যুবক।

নিহত মাহাবুর রহমান ওরফে মহুবার উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার রাতে মহুবার রহমানের ছেলের শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসে। কিন্তু জামাই হাসানুর শাশুড়িকে বসতে এবং খেতে বলেননি। এ নিয়ে জটিলতা তৈরি হলে বাবা মহুবার রহমান ছেলে হাসানুরকে নির্দেশ দেন শাশুড়িকে সম্মান দিয়ে ভাত খাওয়ার কথা বলতে। কিন্ত হাসানুর সেটা না করলে বাবা মহুবার ছেলে হাসানুরকে একটা থাপ্পড় দেয়।

এদিকে, শাশুড়ির সামনে বাবার থাপ্পড়ের বিষয়টি ভালোভাবে নেয়নি ছেলে হাসানুর। পাশে থাকা একটি চাকু এনে বাবার বুকে ঢুকিয়ে দেয়। এতে প্রচুর রক্ষক্ষরণ শুরু হলে গুরুতর অসুস্থ্য অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসানুর মাদকাসক্ত। তিন মাস আগে তার বিয়ে হয়। তিনি কোনো কাজ করেন না এবং মাদকাসক্ত—এ বিষয়টি জানতে পেরে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। এসব বিষয় নিয়ে হাসানুরের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্কের অবনতি হয়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com