নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি (এমপিসি)। মূল্যস্ফীতি নিম্নমুখী থাকলেও তা চলতি অর্থবছরের ৭ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে থাকায় নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৩১ জুলাই ২১ মাস পর নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
তখন ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্তে এই হারই বহাল থাকছে।
বৈঠকে দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে মুদ্রানীতি কমিটি জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি সেপ্টেম্বরের শেষ দিকে দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হতে পারে।
এ পরিস্থিতিতে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্য সূচক (সিপিআই) মূল্যস্ফীতির ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ধাক্কার প্রভাব পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিটি। এর আগে নীতি সুদহারে কোনো পরিবর্তন না করার সিদ্ধান্তও বহাল রাখা হয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে মুদ্রানীতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এমপিসির সদস্য ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ মোস্তফা কামাল মুজেরী, বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার এবং মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদ উপস্থিত ছিলেন।
বৈঠকে সদস্যসচিব ও মুদ্রানীতি বিভাগের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম সরকারও অংশ নেন।
ফোকাস কীওয়ার্ড: নীতি সুদহার অপরিবর্তিত
মেটা ডেসক্রিপশন: মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনায় নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মেটা কীওয়ার্ড: নীতি সুদহার, বাংলাদেশ ব্যাংক, মূল্যস্ফীতি