শিরোনাম
মেঘনা পেট্রোলিয়াম লুটেপুটে খাচ্ছে দুর্নীতিবাজ মোঃ রাশেদুল হক ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বিআরটিএ’র সহকারী পরিচালকের সম্পত্তি ক্রোক-পরোয়ানা, তারপরও বহাল তবিয়তে দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত কৃষি তথ্য সার্ভিসে বেপরোয়া সিন্ডিকেট সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে : রিজভী উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পৌঁছে দিচ্ছেন ইয়েমেনি নারীরা

ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুলপড়ুয়া ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। তবে ভাঙচুরের আগে বাড়ির লোকজনকে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে গিয়ে ভাঙচুর শুরু করেন। এ সময় কয়েকটি বসতঘরের বেড়া ও টিনের চাল ভেঙে ফেলা হয়। খুলে নেওয়া টিন বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়।

স্থানীয় বাসিন্দা নবী হোসেন বলেন, ঘটনার পর ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে।

তাঁর দাবি, এ ধরনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে চর কালিবাড়ী গ্রামের এক প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কয়েকজন যুবক অস্ত্রের মুখে ওই নারীর স্কুলপড়ুয়া ছেলেকে জিম্মি ও বেঁধে রেখে তাঁর মাকে (৩৮) সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর ওই রাতেই রাজিব (২৩) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই গৃহবধূ বাদী হয়ে শুক্রবার রাতে গফরগাঁও থানায় মামলা করেন। মামলায় চর কালিবাড়ী এলাকার তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩), আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২), মোফাজ্জলের ছেলে রাজিব (২৩) ও নূরুল মিয়ার ছেলে এনামুলকে (২২) আসামি করা হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থানা পুলিশ সতর্ক রয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com