পিছিয়ে পড়ার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ম্যানইউ। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগপর্যন্ত গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ৮৯ মিনিটে ত্রাতা হয়ে আবির্ভূত হন ব্রাজিলিয়ান কুনহা। দূরপাল্লার শটে তার নেয়া বল ডেভিড আফেনগ্রুবারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। তাতেই এক পয়েন্ট নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।
তবে এই এক পয়েন্টেও দলের দুর্দশার চিত্র খুব একটা বদলায়নি। প্রিমিয়ার লিগের সর্বশেষ পাঁচ ম্যাচে এটি তাদের মাত্র দ্বিতীয় জয়হীন ম্যাচের নয়, মাত্র একটি জয়। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এখন ১০ পয়েন্ট পিছিয়ে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে প্রথম সাত ম্যাচের তিনটিতেই হার ম্যানইউর।
আন্তর্জাতিক বিরতির পর আগামী ১০ অক্টোবর আবার মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। সেদিন তাদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার তলানিতে থাকা টটেনহ্যাম।