শিরোনাম
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: জামায়াত সেক্রেটারি ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হামে ঝরল আরও ছয় শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ১ হাজার ৬৩ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে ইরান যুদ্ধের ধাক্কাকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী সূচকের পতনে লেনদেন ৭৮৮ কোটি টাকা জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ দিতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন, জানেন না গ্রাহক গাজী নজরুলের স্ত্রী মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে যা আছে

সূচকের পতনে লেনদেন ৭৮৮ কোটি টাকা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে মোট ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।স্থানীয় ট্যুর খুঁজুন

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে ৫ হাজার ৫৫০ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ১১ দশমিক ৭৪ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ কমে ১ হাজার ১০৭ দশমিক ০০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ কমে ২ হাজার ১০৫ দশমিক ৯২ পয়েন্টে নেমেছে।

দিনটিতে ডিএসইতে মোট ২ লাখ ২০ হাজার ৬৩৭টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ২৯ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৩৬টি শেয়ার ও ইউনিট।

এদিন মোট ৩৮৬টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com