শিরোনাম
যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান

হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

হরমুজ প্রণালীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) একটি ট্যাংকারে আঘাত হানার পর আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

সমুদ্রপথ পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, ‘একটি জাহাজের প্রধান নিরাপত্তা কর্মকর্তার (সিএসও) কাছ থেকে খবর পাওয়া গেছে যে একটি ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। ’

সংস্থাটি জানায়, জাহাজের নাবিকরা নিরাপদে আছেন।

তবে হামলার ফলে পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইউকেএমটিওর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি ট্যাংকার অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, প্রণালিটির মধ্য দিয়ে “অবৈধভাবে প্রবেশের” চেষ্টা করার সময় টোগোর পতাকাবাহী একটি ট্যাংকারে তারা হামলা চালিয়েছে।

এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি একটি বড় সিদ্ধান্তের কাছাকাছি রয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, তার পরবর্তী পদক্ষেপ বিবেচনা করার সময় যেকোনো কিছু ঘটতে পারে। এমনকি তার ইরানী শত্রুদের নিশ্চিহ্ন করে দেয়ার বিষয়টিও তিনি বিবেচনা করছেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com