শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়নশীপের শিরোপা লড়াইয়ে নেমেছে বাংলাদেশ-নেপাল। এই লড়াইয়ে প্রথমার্ধে এগিয়ে গেল বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে চলমান ফাইনাল ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে আছে।

নির্ধারিত ৪৫ মিনিট শেষে রেফারি ২ মিনিট ইনজুরি সময় দেন। সেই ইনজুরি সময় বাংলাদেশ লিড নেয়। বক্সের বাইরে বাংলাদেশি ফরোয়ার্ড মিরাজুল ইসলামকে ফাউল করে। রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান।

বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন মিরাজুল। বাঁকানো শটে নেপালি গোলরক্ষক সম্পূর্ণ পরাস্ত হন। সাইড পোস্টে লেগে বল জালে জড়ায়। বাংলাদেশের গোলের সঙ্গে সঙ্গে আনফা কমপ্লেক্সের গ্যালারি নীরব হয়।

পুরো স্টেডিয়াম জুড়ে ছিল নেপালের সমর্থন। ম্যাচে অবশ্য নেপালই বেশি প্রাধান্য বিস্তার করেছে। বল পজেশন ও আক্রমণে স্বাগতিকরাই এগিয়ে ছিল। গোলের সুযোগও মিস করেছে কয়েকটি। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার আক্রমণ করলেও সেই রকম সুযোগ তৈরি করতে পারেনি।

গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ১-২ গোলে নেপালের কাছে হেরেছিল। আজ ফাইনালে মধুর প্রতিশোধ নেয়ার মঞ্চ। প্রথমার্ধের এই লিড বাকি সময় বজায় রাখতে পারলে বাংলাদেশের হাতেই উঠবে শিরোপা। দ্বিতীয়ার্ধে নেপাল সমতা আনলে নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে সরাসরি টাইব্রেকারে গড়াবে। দুই দলই সেমিফাইনালে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com