শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

প্রতারণা মামলায় ৪০ বছর পলাতক ছিলেন তিনি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

ঝালকাঠি: ৪০ বছর পর ঝালকাঠির নলছিটিতে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ার হোসেনকে (৬৭) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানী ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আনোয়ার হোসেন নলছিটি পৌরসভার নাংঙ্গুলী এলাকার মমিন উদ্দিন ওরফে মন্তাজের ছেলে।

নলছিটি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হাসান জানান, আসামি আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৯৮৩ সালের সূত্রাপুর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়। পরে তৎকালীন সামরিক আদালত (মার্শাল কোর্ট) তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরোয়ানা জারির পরপরই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ প্রায় ৪০ বছর পর তাকে গ্রেফতার করা হয়।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, ৪০ বছর পর প্রতারণা মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সকালেই আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com