চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটররা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১ অক্টোবর) সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্টের বেশি কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমে ৫ হাজার ৫৩১ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ কমে ২ হাজার ১০৩ দশমিক ৫৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে ১ হাজার ১০০ দশমিক ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিন শেষে ডিএসইতে মোট ৭২৩ কোটি ১১ লাখ টাকা লেনদেন হয়েছে। এদিন মোট ২২ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৫৭২টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৮৩টি ট্রেডে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, বিপরীতে ২৪২টির দর কমেছে। ফলে বাজারে দরপতনের পাল্লাই ভারী ছিল।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com