দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব থামছেই না। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৭৬ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ২৭০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।