শিরোনাম
মেঘনা পেট্রোলিয়াম লুটেপুটে খাচ্ছে দুর্নীতিবাজ মোঃ রাশেদুল হক ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বিআরটিএ’র সহকারী পরিচালকের সম্পত্তি ক্রোক-পরোয়ানা, তারপরও বহাল তবিয়তে দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত কৃষি তথ্য সার্ভিসে বেপরোয়া সিন্ডিকেট সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে : রিজভী উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পৌঁছে দিচ্ছেন ইয়েমেনি নারীরা

ইয়েমেনের মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখায় সৌদি আরবের বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সাবা নিউজ জানায়, সোমবার রাতে মোখায় সৌদি বিমান বাহিনী বোমাবর্ষণ করে।

এতে ছয়জন নিহত ও আটজন আহত হন। আহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছেন।

ইয়েমেনে গত ৮ সেপ্টেম্বর থেকে বিমান অভিযান চালিয়ে আসছে সৌদি আরব। হুথি নেতাদের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং তাদের সামরিক ও লজিস্টিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে সৌদি বাহিনীর হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

হুথি হাইকমান্ডের তথ্য অনুযায়ী, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর হুথি বাহিনী সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে গোষ্ঠীটি। একই সময়ে সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনাতেও হুথিদের কয়েক দফা হামলার খবর পাওয়া গেছে।

আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। হুথিদের কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করা হয়েছে।

এদিকে, ১১ সেপ্টেম্বর রাতে হুথি যোদ্ধারা লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। অঞ্চলটির গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথকে ঘিরে সংঘাতের প্রভাব আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের ওপরও পড়ার আশঙ্কা রয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com