শিরোনাম
যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান

মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইল: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

আজ টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রীর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের এই সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলোর একটি হলো মাদক। তাই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বর্তমান সরকার সেই শিক্ষাব্যবস্থাকে পুনরায় গতিশীল করতে কাজ করে যাচ্ছে।

শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না। জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।

তিনি বলেন, গত বছরের ন্যায় এবারও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে। তাই নিজেদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি শিক্ষার্থীকে মনোযোগী ও কঠোর পরিশ্রমী হতে হবে।

অনুষ্ঠানে টাঙ্গাইলের জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, শুভেচ্ছা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেন প্রতিমন্ত্রী।

এ সময় জেলা পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রিজুয়ান সিদ্দিকীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com