শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

যুবদল নেতাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

ঝিনাইদহ : ঝিনাইদহে লিটন হোসেন নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এতে তার এক হাতের কব্জি বিচ্ছিন্ন এবং অন্য হাতের ৮০ ভাগ কেটে গেছে। তিনি জেলা যুবদলের সদস্য ও পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে পাগলা কানাই ইউনিয়ন পরিষদের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত লিটন সদর উপজেলার বাড়ীবাথান গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, যুবদল নেতা লিটন হোসেন সন্ধ্যার পর পাগলাকানাই মোড় থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাগলাকানাই ইউনিয়ন পরিষদের কাছে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জেসমিন সুলতানা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে লিটনের হাতের ৮০ ভাগ কেটে গেছে। আর অন্য হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে ঢাকায় পাঠিয়েছি।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ গণমাধ্যমকে বলেন, বিএনপির এক দফা আন্দোলন জোরালো হয়েছে। পাগলা কানাই ইউনিয়নে লিটন আন্দোলন জোরদার করছেন। এর আগেও তাকে মারার চেষ্টা করা হয়েছিল। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা গণমাধ্যমকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। আমরা দোষীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com