শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

বাংলাদেশ এখন দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

ঢাকা : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে চাল ও ধান বেশি উৎপাদনের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেন। তাই আজ আমরা দাবি করছি বাংলাদেশ এখন দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আর এ বিষয়টি জানে পুরো পৃথিবী।

বৃহস্পতিবার (১৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রফিকুল ইসলামের ৯০০ বিঘার আমবাগান পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের এখন একটাই লক্ষ্য। প্রতিটি মানুষের আয় বাড়াতে হবে। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। তাদের ছেলেমেয়েরা যেন ভালো স্কুলে পড়ে সে ব্যবস্থা করতে হবে। ভালো চিকিৎসা দিতে হবে।

আব্দুর রাজ্জাক বলেন, আমি নাচোলে এসে দেখলাম। এখনো মাটির ঘর রয়েছে। আমরা দেখতে চাই এই নাচোলে মাটির ঘর থেকে ইটের পাকা ঘর হবে। এ জেলার সম্ভাবনা হচ্ছে আম। যা এরই মধ্যে বিদেশে রপ্তানি শুরু হয়েছে। এ আম রপ্তানির টাকা দিয়েই চাঁপাইনবাবগঞ্জের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, ২০১৮ নির্বাচন ইশতেহারে আমরা জাতির কাছে ওয়াদা করেছি যে, বাংলাদেশের মানুষকে আমরা পুষ্টি জাতীয় খাবার খাওয়াবো। কিন্তু দুঃখজনক হলেও সত্যি ফলমূলের দাম অনেক বেশি। এজন্য মানুষ খেতেও পারে না। এদিকেও আমরা নজর রেখেছি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com