শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের পাঁচ জনসহ নিহত ৭

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

যশোর: যশোর সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের চালকসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে ইজিবাইকে করে কয়েকজন যশোরে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যানটি যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছলে যশোর থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মুছাসহ পাঁচ যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরও দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একই পরিবারে পাঁচ জনসহ মোট সাতজন নিহত হয়েছেন। এখনও উদ্ধার অভিযান চলছে। সবার নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com