শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

ঝিকরগাছায় সড়কে প্রাণ গেলো ছাত্রদল নেতার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

যশোর : যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শংকরপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাকিল খান সাজুর (২৫)। বৃহস্পতিবার (৬ জুলাই) মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু জানান, বৃহস্পতিবার দুপুরে শাকিল খান সাজু মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। শংকরপুর ইউনিয়নর বঙ্গবন্ধু মোড়ে তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে।

মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় ক্লিনিক এবং যশোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।সাজুর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়। পথে বিকেলে নড়াইলে তার মৃত্যু হয়।

শাকিল খান সাজু শংকরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং শংকরপুর গ্রামের সাইদুল খানের ছেলে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com