শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

দুদিন বন্ধ থাকবে এনআইডি অনলাইন সেবা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

ঢাকা : আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল থেকে সার্ভার স্থানান্তর করার জন্য জাতীয় পরিচয়পত্র সেবা বিকেল থেকে শনিবার সারা দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে রবিবার (০৯ জুলাই) থেকে যথারীতি চালু থাকবে।

ইসির এনআইডি শাখার প্রোগ্রামার মো. আবুল খায়ের রনি এমন তথ্য জানিয়েছেন। মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের কাছে পাঠানো এ সংক্রান্ত নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ চলমান রয়েছে। সার্ভার কক্ষ আদর্শমানকরণের সময়কালে সার্ভার কক্ষের চলমান নেটওয়ার্ক ও সার্ভারভিত্তিক সেবাসমূহ মাঠ পর্যায় পর্যন্ত নিরবিচ্ছিন্ন রাখতে বর্তমানে সার্ভার, নেটওয়ার্ক ও বৈদ্যুতিক সংযোগসমূহ অস্থায়ী সার্ভার কক্ষে (কক্ষ নং-৯০৭) স্থানান্তর করা হচ্ছে।

সার্ভার কক্ষ অস্থায়ীভাবে স্থানান্তরের সময় বৃহষ্পতিবার (০৬ জুলাই) বিকেল ৫টা থেকে শনিবার (০৮ জুলাই) রাত অবধি এ সার্ভার কক্ষের মাধ্যমে পরিচালিত মাঠ পর্যায় ও সচিবালয়ের ইন্টারনেট ও ইন্ট্রানেটভিত্তিক সকল সেবা যেমন, ইন্টারনাল ওয়েবসাইট, ভিপিএন সেবা বন্ধ থাকবে।আগামী রবিবার (৯ জুলাই) যথারীতি সার্ভিস চালু থাকবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com