শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

পানিতে ডুবে একদিনে ৬ শিশুর মৃত্যু

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

ঢাকা : নোয়াখালীতে পানিতে ডুবে এক দিনে ৬ শিশু মারা গেছে। জেলার কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে শিশুরা মারা যায়।

বুধবার (৫ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ ঘটনা ঘটে।

নিহতরা কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের আবু নাছেরের ছেলে রিশাদ (৯) ও রিশান (৭), কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু বক্কর (৩), সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের দুইবোন রিয়া মনি (১২) ও দিয়া মনি (১০) এবং হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রিয়াজের মেয়ে নিহা আক্তার (৫)।

কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিউদ্দিন বলেন, দুপুর ১টার দিকে মানসিক প্রতিবন্ধী বড়ভাই রিশাদ পুকুরের ঘাটলায় যায়। এ সময় পা পিছলে পানিতে পড়ে গেলে ছোট ভাই রিশান তাকে তুলতে গিয়ে সে-ও পানিতে পড়ে যায়। এতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক বলেন, বাড়ির সবার অগোচরে দুপুরে গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু বক্কর পানিতে পড়ে মারা যায়।

হাতিয়ার নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনছুর উল্যাহ বলেন, বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশু নিহা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।

সুবর্ণচরের চরবৈশাখী গ্রামের বাসিন্দা এনায়েত হোসেন বলেন, কোরবানি ঈদের ছুটিতে ঢাকা থেকে মায়ের সঙ্গে নানার বাড়ি সুবর্ণচরে বেড়াতে আসে রিয়া এবং দিয়া। পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে ওই দুই শিশু তার নানাদের বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পেয়ে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ রিয়া মনি ও দিয়া মনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে নিহত দুই শিশুর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com