শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

ঢাকা : রাজধানীর ধানমন্ডির ১৫ নম্বর এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় ধানমন্ডির ১৫ নম্বর এলাকার ৩/এ নম্বরের একটি ভবনের ছাদে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই ছাত্রী নিজে থানায় এসে অভিযোগ করেছেন। আমরা তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

ওসি পারভেজ বলেন, ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দাবি অনুযায়ী, আজই তাদের পরিচয়। এরপর মেয়েটিকে অভিযুক্ত ছেলেটি একটি ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করেন। তথ্য পাওয়ার পরে সিসিটিভি ফুটেজ দেখে মনে হয়েছে তাদের পূর্ব পরিচয় ছিল। তারা সাধারণভাবেই ওই ভবনে ঢুকেছে।

ওসি আরও বলেন, এখন পর্যন্ত জানতে পেরেছি মেয়েটির বাসা মোহাম্মদপুর এলাকায়। তিনি বাসা থেকে রাগ করে বের হয়েছেন। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ছেলের বিষয় এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। মেয়েটি হাসপাতাল থেকে আসার পরে বিস্তারিত বলা যাবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com