শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

ময়মনসিংহ ও বরিশাল বিভাগে নতুন কমিশনার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩

ঢাকা: ময়মনসিংহ ও বরিশাল বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উম্মে সালাম তানজিয়াকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার করা হলো। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শওকত আলীকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে বরিশাল বিভাগীয় কমিশনারের দায়িত্বে আছেন মো. আমিন উল আহসান। তিনি বিসিএস ১৩ ব্যাচের কর্মকর্তা। গত বছরের জানুয়ারিতে আমিন উল আহসান বরিশাল বিভাগীয় কমিশনারের দায়িত্ব পান। এদিকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের দায়িত্বে আছেন মো. শফিকুর রেজা বিশ্বাস। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ ব্যাচের এই কর্মকর্তা ২০২১ সালের জুন মাসে ময়মনসিংহ বিভাগের কমিশনার হন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com