শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

বিশ্বে করোনায় মৃত্যু ৪৬ লাখ ছাড়াল

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে দৈনিক মৃত্যু এবং শনাক্তের হার দুটিই বেড়েছে। বিশ্বে এই মারণভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৯ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। যার ফলে মোট মৃত্যু ৪৬ লাখ ছাড়িয়েছে। একই সময়ে সারা বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৬ লাখ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে সমগ্র বিশ্বে মারা গেছেন প্রায় ৪৬ লাখ ৯ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় ২২ কোটি ৩৪ লাখ।

বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ১ হাজার ৩৫৬ জন। আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৮৪ হাজার।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৫৭ হাজার ৪৯৬ জন। মারা গেছেন ১ হাজার ৬৯৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১৩ লাখ ৯৫ হাজার ৩০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৭১ হাজার ১৫১ জন মারা গেছেন।

বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ৭১ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৭৮৪ জন। এছাড়া করোনার শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৪৯ হাজার ২৯৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৫৪১ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com