শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

পিকআপ-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ৩

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার (২৬ জুন) রাত ৮টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার সাতগাছি গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শরীফা খাতুন (৩৫) ও নিচডাঙ্গা গ্রামের অটোরিকশা চালক আবুল কালাম (৪০) ও পিরোজপুর গ্রামের অরোপদ দাস (৪৫)।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, সোমবার রাত ৮টার দিকে কালীগঞ্জের বারোবাজার থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থ্রি হুইলারের এক নারী যাত্রী ও চালক নিহত হন। আহত হন আরও ৪ জন। আহতদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে যশোরে অরোপদ দাস মারা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com