শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আজ শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার এসআই খালিদ মাহমুদ জানান, ঢাকা থেকে ভাঙ্গা যাওয়ার পথে মালিগ্রাম ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও অ্যাম্বুলেন্সে থাকা সাতজন দগ্ধ হয়ে মারা গেছেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাফর বলেন, অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে অঙ্গার হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে শনাক্তের চেষ্টা চালাচ্ছি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জেনে বিস্তারিত জানানো হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com