শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ, আটক ১

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জের এক ডোবা থেকে সাদিয়া নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তার ভাবি রাজিয়া বেগমকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সাদিয়ার বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু (৫) সাদিয়া সুন্দরগঞ্জ উপজেলার ভাটি বৈরাল কাদেরের চর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

আটক রাজিয়া বেগম একই গ্রামের মিজানুর রহমানের মেয়ে। নিহত সাদিয়া এবং রাজিয়া সম্পর্কে ননদ-ভাবি।

এসআই মিজানুর রহমান বলেন, সোমবার (১৯ জুন) বিকেলে কাপাশিয়া ইউনিয়নের কাদেরের চর থেকে শিশু সাদিয়া নিখোঁজ হয়। মঙ্গলবার (২০ জুন) দুপুরে সাদিয়ার বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর সন্দেহভাজন হিসেবে নিহত শিশু সাদিয়ার ভাবি রাজিয়া বেগমকে (২১) আটক করা হয়েছে।

শিশু সাদিয়ার লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com