শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: আদালতে দোষ স্বীকার সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

ঢাকা : ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও কর্তৃপক্ষের প্রতারণায় প্রসূতিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের গ্রেপ্তার দুই চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাদের জেবানবন্দি রেকর্ড করেন।

আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, গত বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সেন্ট্রাল হাসপাতাল থেকে ওই দুই চিকিৎসককে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত আসামি শাহজাদী এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত আসামি মুনার জবানবন্দি রেকর্ড করেন।

এদিকে তাদের জামিন চেয়ে আদালতে আবেদন করেন তাদের আইনজীবী। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এ খবর লেখা পর্যন্ত আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি।

প্রসঙ্গত, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও কর্তৃপক্ষের প্রতারণায় প্রসূতিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে বুধবার ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’ মামলা হয়। মামলায় ডা. শাহজাদী, ডা. মুনা, ডা.মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর রাতেই ডা. শাহজাদী ও ডা. মুনাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com