শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১১

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

ঢাকা : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ২১১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে নতুন ২১১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর ১৭৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৩৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে সর্বমোট ৭০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৭৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন হাজার ৬০১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৭৩৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৮৬৫ জন রয়েছেন।

একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ২ হাজার ৮৭১ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ১৩৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭০৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৭ জনের মৃত্যু হয়।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com