শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দু’গ্রুপের গোলাগুলি, ককটেল বিস্ফোরণ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটি নিয়ে ফের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১০ জুন) রাত ১০ টার দিকে শহরের কান্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ এবং নেতাদের বাড়িতে হামলা চালায় ছাত্রদলের পদ বঞ্চিত নেতা কর্মীরা। এ সময় কৃষকদলের আহবায়ক ভিপি শামীম ও নতুন কমিটির আহবায়ক শাহীনসহ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।

এরপর শহরের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। শনিবার রাতে ফের পদ বঞ্চিত নেতাকর্মীরা আবার তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের পক্ষের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে দু,পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: এমরানুল ইসলাম জানান, ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দুই দিন ধরে পদ বঞ্চিত নেতাকর্মীরা হামলা করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com