শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষে নিহত ১

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: চট্টগ্রামের সল্টঘোলা রেলক্রসিং এলাকায় একটি তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোয়াজ্জেম হোসেন লাভলু (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম নগরীর ৩০ নম্বর ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি সদরঘাট এলাকার আবুল মিয়ার ছেলে।

চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) মাস্টার আব্দুল মালেক সংবাদমাধ্যমে বলেন, ‘তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে ইয়ার্ডে আসছিল। এটি সল্টঘোলা ক্রসিং পার হওয়ার সময় দুইদিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু হঠাৎ একটি গ্যাসবাহী লরি রেললাইনে উঠে যায়। এতে করে ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সল্টঘোলা ক্রসিং এলাকায় দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com