শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

নারী কনস্টেবলের মালামাল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার চার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

ঢাকা: রাজধানীতে রাজারবাগ এলাকায় এসবিতে কর্মরত এক নারী কনস্টেবলের কাছ থেকে মালামাল ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগ।

সোমবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সোহেল (৩০), আক্তার ওরফে সোহরাব (৩২), আবির হোসেন ওরফে রাসেল (২৫) ও রনির (২৮)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় বিভিন্ন অস্ত্র, পিকআপ ও লুন্ঠিত টাকা এবং চারটি স্মার্ট মোবাইল, তিনটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

গত ১২ মে ভোর সাড়ে তিনটার দিকে মালিবাগে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত নারী কনস্টেবল নার্গিস আক্তার (৩৩) রিকশাযোগে ভিভিআইপি ডিউটির জন্য অফিস যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। পরে তিনি এ ঘটনায় মামলা করেন।

ওই ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম।

তিনি জানান, ১২ মে ভোর সাড়ে তিনটার দিকে মালিবাগে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত নারী কনস্টেবল নার্গিস আক্তার রিকশায় করে ভিভিআইপি ডিউটি করার জন্য অফিস যাচ্ছিলেন। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনের মোড়ে পৌঁছার পর পেছন থেকে একটি হলুদ ও নীল রংয়ের পিকআপ গাড়ি তার রিকশাটিকে চাপ দেয়। পরে পিকআপ গাড়ির পেছন থেকে দুজন নেমে তার হাত ধরেন এবং অন্যজন গলায় চাকু ধরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে গলায় থাকা স্বর্ণের একটি চেইন, হাতে থাকা ছোট ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগের ভেতরে নগদ ৫ হাজার টাকা, একটি শাওমি নোট ৮ মোবাইল ফোন ( মূল্য অনুমান ৪৫ হাজার টাকা) ও একটি বাটন স্যামসাং মোবাইল ফোন, মূল্য ৩ হাজার টাকা, এসবির আইডি কার্ড ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে এ বিষয়ে পল্টন মডেল থানায় মামলা করেন তিনি। সেই মামলার প্রেক্ষিতে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিঝিল জোন) মো. রওশানুল হক সৈকতের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com