শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

নির্বাচন নিয়ে আজও আ.লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের ধস্তাধস্তি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

ঢাকা: সুপ্রিম কোর্ট বারের ভোটকে কেন্দ্র করে আজও আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) ভোট শুরুর সোয়া দুই ঘণ্টা পর দুপুর সোয়া ১২টার দিকে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটি নিয়ে দ্বন্দ্বে আদালত চত্বরে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের আইনজীবীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন।

জানা গেছে, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বিএনপিপন্থী আইনজীবীরা একটি মিছিল বের করেন। ভোট মানি না বলে স্লোগান দিতে থাকেন তারা। ভোটকেন্দ্রের দিকে যাওয়ার সময় আওয়ামী লীগপন্থী আইনজীবীরা তাদের বাধা দেন। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

এখন আদালত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমনটা নেই। মাইকে ভোট দেওয়ার জন্য আইনজীবীদের আহ্বান জানানো হচ্ছে।

গতকাল বুধবারও হট্টগোল, হইচই ও ধাক্কাধাক্কির মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনের (২০২৩-২৪) প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন পরিচালনাসংক্রান্ত কমিটি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই হট্টগোলের সৃষ্টি হয়। হট্টগোলের কারণে প্রথম দিন নির্ধারিত সময় সকাল দশটায় ভোটগ্রহণ শুরু করা যায়নি। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।

উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হলেও সোয়া দুই ঘণ্টা যেতে না যেতেই আদালত প্রাঙ্গণে ফের উত্তেজনা দেখা দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সুপ্রিম কোর্ট এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com