শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পদত্যাগ করব : ইসি আলমগীর

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

ঢাকা : নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো কম্প্রোমাইজ করব না, প্রয়োজনে নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করব।

বৃহস্পতিবার (১৬ মার্চ) আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, আমরা যে কাজের জন্য শপথ করেছি সেটাই যদি না করতে পারি তাহলে পদে থাকব কেন? কমিশনে আমরা যারা আছি সবারই মনোভাব এক। আমরা এটা বিশ্বাস করি না যে সুষ্ঠু নির্বাচন করতে পারব না।

তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, স্বাধীনভাবে প্রার্থীরা যাতে প্রচার করতে পারেন তা নিশ্চিত করা। আমাদের দায়িত্ব হচ্ছে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, ভোট গণনা যাতে সুষ্ঠু হয়, নির্বাচনের ফলে যাতে ভোটারদের ইচ্ছার প্রতিফলন ঘটে, সেসব নিশ্চিত করা। আমরা সে দায়িত্ব পালনে শতভাগ অঙ্গীকারবদ্ধ। আমরা সেটা করব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে না’ এ ধারণা ভাঙার দায়িত্ব রাজনীতিবিদদের। এ বিষয়ে আমাদের কিছু করার নেই। সংবিধানও আমাদের সেই দায়িত্ব দেয়নি। এটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com