শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

অ্যামাজনে আরও ১৮ হাজার কর্মী ছাঁটাই

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : অনিশ্চিত অর্থনীতির দোহাই দিয়ে বুধবার ১৮ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে অ্যামাজন।

অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি বলেন, আমরা জানি ছাঁটাই হওয়া কর্মীদের জীবন কতটা কঠিন হয়ে যায়। আমরাও বিষয়টি হালকাভাবে নিচ্ছি না।

করোনাকালে চাহিদা সামলাতে দ্রুত প্রচুর কর্মী নিয়োগ করেছিল অ্যামাজন। এর আগে নভেম্বরে তারা ১০ হাজার কর্মী ছাঁটাই করে। এবার করছে ১৮ হাজার।

অ্যামাজনের সিইও বলেন, নভেম্বরের পর এবার আমরা আরও ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করছি। প্রতিটি কর্মীকে আমরা প্যাকেজ দিচ্ছি। সেপারেশন পেমেন্ট যেমন করা হবে, তেমনই তারা যাতে স্বাস্থ্যবিমার সুযোগ পান, সেটাও দেখা হবে। অন্য চাকরি পাওয়ার ক্ষেত্রেও তাদের সাহায্য করা হবে।

জেসি জানান, ১৮ জানুয়ারি থেকে ছাঁটাই শুরু হবে। এরমধ্যে ইউরোপে কিছু ছাঁটাই হবে।

তিনি জানিয়েছেন, তাদের এক সহযোগী খবরটা ফাঁস করে দেওয়ায় তারা হঠাৎ এই ঘোষণা করতে বাধ্য হচ্ছেন।

জেসি বলেন, অতীতেও অ্যামাজন অনিশ্চিত অর্থনীতির চ্যালেঞ্জ অতিক্রম করেছে। এবারও করবে।

অ্যামাজন ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রচুর কর্মী নিয়োগ করেছিল। বিশ্বজুড়ে তাদের কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। গত সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, অ্যামাজনের কর্মী সংখ্যা ছিল ১৫ লাখ ৪০ হাজার। এরমধ্যে উৎসবের সময় কয়েকমাসের জন্য যে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়, তা ধরা হয়নি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com