শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

অন্ধ্রপ্রদেশে রোড শোতে পদদলিত হয়ে নিহত ৮

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ‘রোড শো’ চলাকালীন হুড়োহুড়িতে পদদলিত হয়ে এক নারীসহ আট জন নিহত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে নানা জনবিরোধী কাজের অভিযোগ তুলে অন্ধ্রপ্রদেশ জুড়ে ‘রোড শো’ শুরু করেন বিরোধী নেতা তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান নায়ডু। বুধবার এই কর্মসূচির জেরে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, কান্ডুকুর এলাকায় সরু রাস্তায় ‘রোড শো’ দেখার জন্য বহু মানুষ জড়ো হন। চন্দ্রবাবুর কনভয় পৌঁছানোর পরেই টিডিপি কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এতে পদদলিত হন অনেকে। এর মধ্যে আট জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

হতাহতের এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বৈঠক বাতিল করেন নায়ডু। স্বজন হারানো ভুক্তভোগী পরিবারগুলোকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের ভালোভাবে চিকিৎসা দেওয়ার কথাও জানান নায়ডু।

এর আগে গত ১৭ ডিসেম্বর টিডিপি ও ওয়াইএসার কংগ্রেস কর্মী-সমর্থকদের সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com