শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাদিক হোসেন উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজারের ছেলে ও একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সামাদ আলীর ছেলে মংলু মিয়া। 

স্থানীয়রা জানান, ভোরে বড় খাতা দোলাপাড়া সীমান্ত গরু চোরাচালানি একটি দল সীমান্তের দিকে যায়।‌ এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতেই চোরাচালানের দল ছত্রভঙ্গ হওয়ার সময় ২ জন নিহত হন। পরে তাদের সঙ্গে থাকা সঙ্গীরা তাদের দুজনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের দেন। 

নিহত সাদিকের চাচাতো ভাই হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের দুজনের লাশ নিয়ে আসা হয়েছে। এভাবে বাংলাদেশিকে প্রায় সময় হত্যা করে। আমাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয় না এটি দুঃখজনক। 

এ ব্যাপারে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেনি। ওই ক্যাম্পের কোম্পানি কামান্ডারের সদস্যরা জানিয়েছেন বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। 

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com