শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে ১৪ বাড়িঘর ক্ষতিগ্রস্ত

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের তিনটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল এবং দক্ষিণে নাজরান ও জাজান শহরগুলোকে লক্ষ্য করে শনিবার এই হামলা চালানো হয়।

রবিবার সৌদি কর্তৃপক্ষের বরাতে এমন খবর দিয়েছে আল-জাজিরা।

এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। তবে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন জোট ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছে।

তবে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পূর্বাঞ্চলে লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্রটি দাম্মাম শহরের ওপর দিয়ে উড়ে এলে ধ্বংস করে দেওয়া হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি উদ্ধৃত করে সরকারি এসপিএ সংবাদ সংস্থা জানিয়েছে, দাম্মাম শহরতলির আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়া গোলার টুকরায় দুই সৌদি শিশু আহত হয়। আর হালকাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৪টি বাড়ি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com