শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

জনগণের স্বস্তি ফিরলেও বিএনপি ও কিছু বুদ্ধিজীবীর অস্বস্তি বেড়েছে: তথ্যমন্ত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

ঢাকা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নিম্ন আয়ের এক কোটি মানুষকে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছে সরকার। এতে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এলেও বিএনপি এবং কিছু বুদ্ধিজীবীর অস্বস্তি বেড়ে গেছে।’

শুক্রবার সকালে চট্টগ্রামের ষোলশহরে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়াসহ তাঁদের নেতারা একাত্তরে শহীদদের সংখ্যা ৩০ লাখ কি না, সে বিষয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন। একজন সাবেক প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য বিশ্ববাসীকে বিভ্রান্ত করে। না হলে অনেক আগেই গণহত্যার স্বীকৃতি মিলত।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সারা বিশ্ব যখন দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও ইতিবাচক পরিবর্তনে প্রধানমন্ত্রীর প্রশংসা করছে, তখনও তাঁরা সরকারের সমালোচনা করে যাচ্ছেন।’

স্বাধীনতা দিবসকে ঘিরে আয়োজিত চট্টগ্রাম নগরীর ষোলশহর এলজিইডি ভবন মিলনায়তনে উত্তর জেলা আওয়ামী সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ছালাম।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com