শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

অল্প দামে ৯০ হার্জ ডিসপ্লেযুক্ত স্মার্টফোন

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২

ঢাকা : দেশের স্মার্টফোন ব্র্যান্ড টেকনো তাদের স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন স্পার্ক ৮-সি বাজারে নিয়ে এসেছে। সাশ্রয়ী মূল্যের নতুন এই ফোনে রয়েছে ৯০ হার্জ ডিসপ্লে এবং ৭ জিবি র‌্যাম। ফোনটি ম্যাগনেট ব্ল্যাক এবং টারকুইশ সায়ান- এই দুটি কালারে পাওয়া যাবে। মূল্য ১১ হাজার ৯৯০ টাকা।

নতুন স্পার্ক ৮-সি এর দুটি ভ্যারিয়েন্ট বাজারে এসেছে। ৬ জিবি ও ৬৪ জিবি এবং ৭ জিবি ও ১২৮ জিবি। তবে ফোনে মূলত ৩ জিবি ও ৪ জিবি র‌্যাম থাকবে এবং টেকনো মেমরি ফিউশন প্রযুক্তির সাহায্যে অতিরিক্ত ৩ জিবি যোগ হবে। অর্থাৎ, ব্যবহারকারীরা ইন্টার্নাল স্টোরেজ থেকে অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র‌্যামের সুবিধা পাবেন। এছাড়া, টেকনো স্পার্ক ৮-সিতে আছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৮০ নিটস পিক ব্রাইটনেস প্রদান করবে।

স্পার্ক ৮-সিতে আছে ১৩ মেগাপিক্সেল সেন্সর ও এআই সেন্সরযুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল সেন্সরযুক্ত সেলফি ক্যামেরা। আরও আছে এআই বিউটি ৩.০, পোর্ট্রেট মোড, ওয়াইড সেলফি, ১০৮০ পিক্সেল রেসল্যুশনে ভিডিও ধারণ ক্ষমতাসহ আরও অনেক ফিচার। এছাড়া ফোনে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি তো আছেই।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com