শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

রাজধানীতে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২

ঢাকা : রাজধানীর মিরপুরের শাহ আলী মাদরাসার সামনে গভীর রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামান্তা (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত দেড়টার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সামান্তার বন্ধু নিলয় বলেন, সামান্তা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ৪র্থ সে‌মিস্টারের ছাত্রী ছিলেন। রাতে সে ইউনিভার্সিটির পিকনিক শেষে আমাকে ফোন করে বলে তাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। পরে মিরপুরের বাসায় ফেরার পথে শাহ আলী মাদরাসার সামনে আসলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। আমি ও সামান্তা ছিটকে পড়ে গুরুতর আহত হই। পরে ঢাকা মেডিকেল থেকে জানায় সামান্তা মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, গভীর রাতে মিরপুর থেকে আহত অবস্থায় এক মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসক জানান সে মারা গেছেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com