শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ১০ ফুটবলারের তালিকা প্রকাশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

অনলাইন ডেস্ক: ২০২১ সালে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ১০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে খেলাধুলার জনপ্রিয় গণমাধ্যম মার্কা।

সেই তালিকায় আছেন বর্তমান সময়ের তিন বড় তারকা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র।

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও অ্যাঁতোয়ান গ্রিজম্যান আছেন সেরা দশে। স্প্যানিশ এই গণমাধ্যমে প্রকাশিত তালিকায় একমাত্র গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছে ডেভিড ডি গিয়া।

একনজরে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ১০ ফুটবলারের তালিকা:

০১) লিওনেল মেসি (পিএসজি) – সাপ্তাহিক বেতন- ১৩ লাখ ২৫ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৩২ লাখ ১৯ হাজার টাকা।

০২) নেইমার জুনিয়র (পিএসজি)- সাপ্তাহিক বেতন – ৮ লাখ ৩৬ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ১৪ লাখ ৩৪ হাজার টাকা।

০৩) লুইস সুয়ারেজ (অ্যাতলেতিকো মাদ্রিদ) – সাপ্তাহিক বেতন ৭৯৩০০০ ডলার বা ৬ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা।

০৪) আঁতোয়ান গ্রিজম্যান (অ্যাতলেতিকো মাদ্রিদ) – সাপ্তাহিক বেতন- ৭ লাখ ৯৩ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা।

০৫) গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ)- সাপ্তাহিক বেতন -৬ লাখ ৯০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার টাকা।

০৬) কিলিয়ান এমবাপ্পে (পিএসজি)- সাপ্তাহিক বেতন – ৫ লাখ ৬৬ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৮৩ লাখ ৬৩ হাজার টাকা।

০৭) ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) – সাপ্তাহিক বেতন – ৫ লাখ ৩১ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার টাকা।

০৮) কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি) – সাপ্তাহিক বেতন – ৫ লাখ ৩১ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার টাকা।

০৯) ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড) – সাপ্তাহিক বেতন – ৫ লাখ ১৭ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৪১ লাখ ৭৬ হাজার টাকা।

১০) রবার্ট লেভানদোস্কি (বায়ার্ন মিউনিখ) – সাপ্তাহিক বেতন – ৪ লাখ ৮৩ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ১২ লাখ ৭১ হাজার টাকা প্রায়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com