নারায়ণগঞ্জে একটি মাদ্রাসার ছাদে শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছেন। ঘটনার পর আহত ছাত্রীদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিচয় ও ঘটনা বিস্তারিত জানা যায়নি।
শসিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, মাদ্রাসার ছাদে অবস্থানকালে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সেখানে থাকা পাঁচ ছাত্রী দগ্ধ হন।