পটুয়াখালী : পটুয়াখালীতে বাস দুর্ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পুলিশের রেকার দিয়ে বাসটি উত্তোলনের পরে খাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এর আগে, রাত ১১টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইউম প্যাদা (৫০), একই উপজেলার চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০) ও বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫) এবং বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে তিথী (২৩)
নিহতদের লাশ বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।