শিরোনাম
সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, খুলল তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট বেনজীরকে ফেরাতে নীতিগত সম্মতি দুবাই পুলিশের, ৪ বিষয়ে ব্যাখ্যা দাবি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু হচ্ছে আজ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাকা: বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ আজ রোববার (১৯ জুলাই) শুরু হচ্ছে। এবারের মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করছেন।

ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, এই যৌথ মহড়ার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে অভিযান পরিচালনার সক্ষমতা এবং সমন্বিত কার্যক্রম পরিচালনার দক্ষতা বাড়বে।

মহড়ার প্রশিক্ষণসূচিতে জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী অপারেশন এবং যুদ্ধক্ষেত্রে আহতদের জরুরি চিকিৎসা বা ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার (TCCC)-সংক্রান্ত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এসব অনুশীলনের মাধ্যমে উভয় বাহিনীর দক্ষতা, আন্তঃকার্যক্ষমতা এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, ‘টাইগার লাইটনিং ২০২৬’ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির আওতায় পরিচালিত হচ্ছে।

এই মহড়ার প্রধান উদ্দেশ্য হলো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করা, সামরিক প্রস্তুতি ও অপারেশনাল সক্ষমতা বাড়ানো এবং যৌথ কার্যক্রম পরিচালনায় সমন্বয় আরও উন্নত করা।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘টাইগার লাইটনিং’ যৌথ সামরিক মহড়ার যাত্রা শুরু হয় ২০১৭ সালে। কোভিড-১৯ মহামারির সময় সাময়িক বিরতি থাকলেও গত পাঁচ বছর ধরে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবারের মহড়া শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়েও পরিচালিত হবে। শেষ দিনে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজের মাধ্যমে মহড়ার সমাপনী অনুষ্ঠিত হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com