শিরোনাম

আগুন কেড়ে নিল রেজাউলের সব সপ্ন

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নরসিংদী: দাউদাউ করে জ্বলছে আগুন। আর সেই আগুনে পুড়েছে নরসিংদীর মাধবদীতে আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামের বাসিন্দা মো: রেজাউল করিমের স্বপ্ন। ২ ঘন্টার আগুন কেড়ে নিয়েছে তার তিলে তিলে সঞ্চিত অর্থ দিয়ে গড়া সপ্নের বসত ঘরবাড়ী ।

নরসিংদীর মাধবদীতে আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১টি বসতঘরের ৫টি রুম পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৩১ মে) মোঃ রেজাউল করিমের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আনুমানিক ১ :৩০ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছুটে আসে।

প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৫টি ঘরের সমস্ত জিনিস, ব্যাংকের চেক, জমির দলিলপত্র, অফিসিয়ালি কাগজ সহ, এসি, ফ্রিজ, টিভি, ওয়াসিং মেশিন ফার্নিচার সহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘরগুলোর ভেতরে হয়ত বৈদ্যুতিক শর্ট সার্কিট লেগে ১টি ঘরে আগুন লাগে। এর মধ্যে আগুন অনান্য রুমে ছড়িয়ে পড়লে ৫টি রুমের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

মাধবদী ফায়ার সার্ভিসের এক ফায়ার ফাইটার বলেন, রেজাউল করিমের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসময় রেজাউল করিম কান্না জড়িত কন্ঠে বলেন, এটি আমার জন্য একটি বড় ধরনের ধাক্কা। আশা করি, সরকার আমার পাশে দাঁড়াবেন। এবং সমাজের বিত্তবানরা সবাই নিজ নিজ জায়গা থেকে আমাকে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করবেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com