শিরোনাম
হাসনাত-সারজিস চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক: রাশেদ খান মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর নাজরান ফিশারীজ এন্ড এগ্রো প্রজেক্টে ৪০০ কোটি টাকার প্রতারণা: চক্রের এক সদস্য গ্রেফতার এরা সরকারকে ডোবাবে’ রাষ্ট্র পরিচালকদের তদবিরের দোকান! এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি

হাসনাত-সারজিস চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক: রাশেদ খান

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২৬

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান এক টক শোতে অংশ নিয়ে তাদের অবস্থান নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন।

রাশেদ খান বলেন, ‘হাসনাত ও সারজিস কিন্তু সব সময় চেয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক। তারা কোটা সংস্কার আন্দোলন সফল হোক সেটা চেয়েছিল কিন্তু গণ-অভ্যুত্থান হোক সেটা চায়নি।

তিনি বলেন, ‘আসিফ মাহমুদের বইটি যদি আপনি পড়েন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে হাসনাত এবং সারজিস আলম তারা দুইজন সেনাবাহিনীর গাড়িতে চড়ে বঙ্গভবনে যাচ্ছিলেন। সেসময় আমরা তাদেরকে বলি তোমরা যদি গাড়ি থেকে নেমে আমাদের কাছে না আসো তাহলে তোমাদেরকে জাতীয় বেইমান আখ্যায়িত করা হবে।’

তিনি আরও দাবি করেন, ১৯ জুলাই মন্ত্রীদের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার ঘটনাও এ বিতর্ককে আরও উসকে দেয়। পরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের সক্রিয় অবস্থানকে তিনি রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করেন।

রাশেদ খানের দাবি, জুলাই আন্দোলনের সময় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ছিল। তিনি বলেন, আন্দোলনের ঘটনাপ্রবাহ নিয়ে লেখা আসিফ মাহমুদের বইয়েও এ বিষয়ে কিছু তথ্য উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বা সারজিস আলমের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব বক্তব্য দেশের চলমান রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com