শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান: রিজভী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫

দুর্গাপূজা চলাকালে পাহাড়ের অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে পূজামন্ডপ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজিত করা হয়েছে।

দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এজন্য হিন্দু-মুসলিম সবাই এক হয়ে সেই শপথ নিয়েছে।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

এদিকে, আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে নয়, সংবিধান অনুযায়ী হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com